২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজশাহী
  • কাজিপুরে ইউএনও ও ভূমি অফিসের কর্মচারীদের কর্মবিরতি পালিত




কাজিপুরে ইউএনও ও ভূমি অফিসের কর্মচারীদের কর্মবিরতি পালিত

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৮ ২০২০, ১৮:৫৪ | 913 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদ কার্যালয় চত্বরের সামনে মঙ্গলবার (২৮ জানুয়ারি)  মাঠ পর্যায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে কর্মরত কর্মচারীদের গ্রেড (১৩-১৬) পদবী পরিবর্তন ও বেতন গ্রেডে উন্নীতকরণের দাবীতে কর্মবিরতি পালন করেছেন কর্মচারীরা। অফিসের সব কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালনের বক্তারা বলেন, “বার বার আশ্বাসের পরও তাদের পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণ হচ্ছে না”। তাদের দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচি প্রদান করা হবে বলেও হুঁশিয়ারি দেন এই কর্মচারীরা।
এ সময় উপস্থিত ছিলেন ইউএনও এবং ভূমি অফিসের কর্মরত কর্মচারী মোঃ মেহেদী হাসান, মোঃ রফিকুল ইসলাম, মোঃ নিজাম উদ্দিন, আসাদ, মোঃ আরিজুর রহমান আরিফ, মোঃ শত্তসার প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET