মো:আব্দুর রহিম বাবলু,কুমিল্লা প্রতিনিধি :- কুমিল্লা নাঙ্গলকোটে থানা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমনকে সমভর্দনা ও তাকে হত্যার উদ্দ্যেসে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ২২মার্চ দুপুরে নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশটি নাঙ্গলকোট পৌরবাজারের নাঙ্গলকোট সরকারী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন-নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন কালু,ভাইস চেয়ারম্যান আবু ইউসুপ ভুইয়া,নাঙ্গলকোট সরকারী কলেজের উপঅধ্যক্ষ নুরুল্লা মজুমদার ,নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল খায়ের আবু,মৌকরা ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের, নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সুমন,নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন,নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মহিন উদ্দীন,আবু বক্কর ও সবুজ,সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন পিন্টু,প্রচার সম্পাদক রুবেল,উপ প্রচার সম্পাদক বেলাল হোসেন সবুজ,বাঙ্গড্ডা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শহিদ,পেরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইসহাক,মক্রবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম, নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আব্দুল জলিল,নাঙ্গলকোট সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি ওবায়েদুল হক,সাধারণ সম্পাদক সাহাব উদ্দীন,সহ-সভাপতি ফারবেজ মজুমদার,মোস্তাফা কামাল ও রুবেল মোল্লা,,যুগ্ন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রুবেল ও আক্তারুজ্জামান প্রমুখ সহ নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ,যুবলীগ ও আওয়ামীলীগ এর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য গত ৪মার্চ রবিবার দুপুরের খাবার খাওয়ার সময় নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সুমন কে নাঙ্গলকোট পৌর বাজারের মোল্লা হোটেলে ভাত খাওয়ার সময় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিত ভাবে হামলা করে গুরুতর আহত করে।আহত আব্দুর রাজ্জাক সুমন দীর্ঘদিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে প্রতিবাদ সমাবেশের পূর্বে নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ হোন্ডা সোডাওন দিয়ে লাকসাম থেকে রিসিভ করে নাঙ্গলকোট সরকারী কলেজ মিলনায়তনে সমাবেশ প্রঙ্গনে নিয়ে আসেন।









