১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণ শ্রমিক নিহত




কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণ শ্রমিক নিহত

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২০ ২০১৮, ১৮:৫১ | 722 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত এক শ্রমিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, আজ শনিবার (২০ অক্টোবর ২০১৮) দুপুরে উপজেলা সদরে। জানা গেছে, ঐ ভবনের পাইলিং নির্মাণ কাজের সময় কালাম মিয়া (২৩) ও মেহের জামাল (২৮) নামের দুইজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কালাম মিয়াকে মৃত ঘোষণা করেন। সে কুড়িগ্রাম সদর উপজেলার জিগাবাড়ী গ্রামের গোলাপ হোসেনের পূত্র। আহত মেহের জামাল কুড়িগ্রাম সদর উপজেলার চর আলাজি পলাশ বাড়ি গ্রামের হাসেন আলীর পূত্র। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রফিকুল ইসলাম সরদার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET