১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • কেশবপুরে পিতৃহীন লামিয়ার লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য শিক্ষা উপকরণ প্রদান করলেন ইতালী প্রবাসী জহুরুল ইসলাম মোল্যা




কেশবপুরে পিতৃহীন লামিয়ার লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য শিক্ষা উপকরণ প্রদান করলেন ইতালী প্রবাসী জহুরুল ইসলাম মোল্যা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৪ ২০১৮, ২০:৩৭ | 744 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ- যশোরের কেশবপুরের মধ্যকুল গ্রামের করাতকল শ্রমিক আব্দুল জব্বার ওরফে মনু সম্প্রতি দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় তার কন্যা উপজেলার রামচন্দ্রপুর দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী লামিয়া খাতুনের লোখা-পড়া অনিশ্চিত হয়ে পড়ে। তার মা গোলজান বিবির পক্ষে তার কন্যা লামিয়ার লেখাপড়ার জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ক্রয়ের আর্থিক সংগতি তার ছিল না। বিষয়টি বিশিষ্ট ব্যাবসায়ী কুশ সাহা কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদকে অবহিত করান। লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে লামিয়া খাতুনকে তার প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান করেন উপজেলার ভরতভায়না গ্রামের মৃত সাহেব আলী মোল্যার ছোট পূত্র ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদের ছোট মামা ইতালী প্রবাসী জহুরুল ইসলাম মোল্যা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লারে সভাপতি এস আর সাঈদ, বিশিষ্ট ব্যাবসায়ী কুশ সাহা, লামিয়া খাতুনের মা গোলজান বিবি প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET