, , ,

শিরোনামঃ-
  • হোম
  • ঢাকা
  • খালেদা জিয়া খুবই অসুস্থ্য: আমির খসরু মাহমুদ চৌধুরী




খালেদা জিয়া খুবই অসুস্থ্য: আমির খসরু মাহমুদ চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ২৭ ২০১৮, ২০:৩৪ | 965 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ- আজ ২৭ মার্চ ২০১৮ইং রোজ শুক্রবার সকাল ১০.০০ টায় জাতীয় প্রেসক্লাবের ৩য় তলার হলরুমে খালেদা জিয়া মুক্তি পরিষদ এর উদ্যোগে ‘খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে’ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

খালেদা জিয়া মুক্তি পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি বিলকিছ ইসলাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, খালেদা জিয়া মুক্তি পরিষদের সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারী, ঢাকা মহানগর বিএনপির সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহমেদ, খালেদা জিয়া মুক্তি পরিষদের সহ সভাপতি বাবু সুরঞ্জন ঘোষ, সহ সভাপতি এম.আহমেদ খান মন্টু, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের দপ্তর সম্পাদক আল আমিন বাদশা, মেঘনা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নয়ন, আজাহার পাঠান উদ্দিন প্রিন্স প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে মমতাময়ী মা খালেদা জিয়া খুবই অসুস্থ। তিনি এখন শারিরীকভাবে এমন অবস্থায় রয়েছে যে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। তার এই অসুস্থ্যতা নিয়ে আমরাসহ দেশবাসী দারুনভাবে উদ্বিগ্ন। বর্তমান সরকার আরেকটি ভোটারবিহীন নির্বাচন করার জন্যই বিনা কারণে রাজনৈতিক প্রতিহিংসার জন্যই খালেদা জিয়াকে একটি নির্জন কারাগারে রেখেছেন এবং তার সঠিক চিকিৎসাও করাচ্ছেন না। তারা এটাই চেয়েছিল। তা প্রমাণিত হয়েছে। দেশের গণতন্ত্র না থাকার কারণেই দেশের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক সেনাপ্রধানের স্ত্রী এখন মানবেতর জীবন যাপন করছে। আমরা বারবার সরকারের কাছে অনুরোধ করেছি খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে নেয়া হোক। কিন্তু আমাদের কোন কথাই সরকার কর্ণপাত করছে না। বৃহত্তর গণঐক্যের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাতে পারলেই খালেদা জিয়ার মুক্তি আন্দোলনসহ সুচিকিৎসার ব্যবস্থা হবে। এই সরকারের অধীনে জাতি সুষ্ঠু নির্বাচন কোনদিনও পাবে না। জনগণের স্পেসকে ধীরে ধীরে এই সরকার সংকুচিত করে ফেলছে। তাদের দলের অবস্থানকেও একটি প্রশ্নবিদ্ধ জায়গায় নিয়ে এসেছে। তারা প্রশাসন ও পুলিশ দিয়ে রাষ্ট্র চালাতে চায়। আপনারা দেখছেন সামনে দুই সিটি নির্বাচনে আমরা সেনা মোতায়নের দাবি করেছিলাম। এই দাবি ২০০৮ সালে আওয়ামী লীগই করেছিল। তত্ত্বাবধায়ক সরকারের দাবিও ছিল তাদের। এখন তাদের দাবি তারা নিজেরাই ভুলে গেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে তারা কোন গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায়। আমি অবাক হই যখন দেখি আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন। পাসপোর্ট নিয়ে প্রশ্ন তোলা যায়। পাসপোর্টের নবায়নও রয়েছে। কিন্তু একটি মানুষের নাগরিকত্ব তার জন্মগত অধিকার। সেই অধিকার তারা কিভাবে কেড়ে নিতে চায় ? তারা যাই বলে জনগণ বোঝে যে তারা নিজেদের স্বার্থের জন্যই বলে। জনগণের অধিকার কেড়ে নিয়ে কোনদিনও গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। তারেক রহমান এখন যেকোন সময়ের চেয়ে অনেক বেশী জনপ্রিয় ও পরিপক্ক একজন নেতা। তার নেতৃত্বেই আমরা এই দুঃশাসনের সরকারের পতন ঘটাবো।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET