৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




গণপিটুনিতে হিরন চোরার মৃত্যু।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৪ ২০২৫, ২২:০১ | 796 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গণপিটুনিতে হিরন চোরার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোর রাতে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বলভদ্রপুর গ্রামে গরু চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে চোর চক্রের আরো তিনজন। নিহত হিরন জেলা সদরের সুন্দরঘোনা এলাকার মৃত রশিদ শেখ এর ছেলে। তার জেলা সদরের চর গ্রাম, সরণখোলা উপজেলার পাঁচ রাস্তায় এলাকায় এবং খুলনা শহরে বাসা রয়েছে বলে জানা গেছে।

আহতরা হলেন বাগেরহাটের কচুয়া উপজেলার ভাগা বাজার এলাকার মোহাম্মদ ফজলু হাওলাদার এর ছেলে মোহাম্মদ রমণ হাওলাদার (৩৮), ফকিরহাটের চাকুলি গ্রামের মৃত আব্দুল আজিজ শেখ এর ছেলে মুহাম্মদ আসাদুল সেখ (৪০) এবং ফকিরহাটের আড়পাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ জনি (৩৮)।মোড়েলগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) ভবতোষ চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে একটি মিনি ট্র্যাক নিয়ে চোর চক্রের সদস্যরা বলভদ্রপুর গ্রামে গরু চুরি করতে আসে। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী চোরদের ধাওয়া করলে পালানোর সময় মিনি ট্র্যাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এলাকাবাসী চারজনকে আটক করে গণপিটুনি দেই এতে গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে মডেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক হিরন ওরফে মতি কে মৃত ঘোষণা করেন। তবে এই দলে আরও তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসী জানায়, হিরন দীর্ঘ বছর ধরে গরু চুরি ও ডাকাতি পেশার সাথে জড়িত। তার ছদ্মনাম মতি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অসংখ্য চুরি ও ডাকাতির মামলা রয়েছে। কয়েকজন স্ত্রী রয়েছে বলেও জানিয়েছেন এলাকাবাসী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুফতি কামাল হোসেন বলেন, হাসপাতালে আসার আগেই মতিয়ার নিহত হয়েছেন বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET