, , ,

শিরোনামঃ-




গোপালগঞ্জের ইটভাটা মালিককে দিনে দুপুরে কুপিয়ে ও জবাই করে হত্যা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ০১ ২০১৮, ২১:৪৬ | 1110 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ :- গোপালগঞ্জের ইটভাটা মালিককে সন্ত্রাসীরা দিনে দুপুরে কুপিয়ে ও জবাই করে নির্মমভাবে হত্যা করেছে। রোববার দুপুরে গোপালগঞ্জ শহর থেকে ৫ কিঃমিঃ দক্ষিণ পশ্চিমে নড়াইল জেলার নড়াগাতী থানার চরসিংগাতী গ্রামে ইটভাটার পাশের সড়কের উপর এ ঘটনাটি ঘটে। নিহত আসাদুজ্জামান টিটো শরীফ (৪৪) শরীফ ব্রিকসের মালিক ও গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকার মো: আয়েজ উদ্দিন শরীফের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ইটভাটার জমি নিয়ে টিটো শরীফের সাথে গোপালগঞ্জের সীমান্তবর্তী চরসিংগাতী গ্রামের বক্কার চৌধূরী গংদের বিরোধ চলে আসছিলো। শনিবার ওই জমি নিয়ে উভয় পক্ষ শালিশ বৈঠক করে। রোববার সকালে টিটো শরীফ শ্রমিক দিয়ে ওই জমিতে সীমানা বেড়াসহ অন্যান্য কাজ করে তিনি দুপুর ১২ টার কিছু পরে মোটর সাইকেলে গোপালগঞ্জ শহরে ফিরছিলেন। তার ভাটার সামনে পুর্ব থেকে ওৎ পেতে থাকা পলাশ চৌধুরীর নেতৃত্বে একদল সন্ত্রাসী টেটাবিদ্ধ করে তাকে মোটর সাইকেল থেকে ফেলে দেয়। পরে তাকে এলোপাথাড়ি কুপিয়ে ও জবাই করে হত্যা করে। এ সময় সন্ত্রাসীরা তার ডান হাতের কব্জি থেকে বিচ্ছিন্ন করে মধুমতি নদী ঝাপিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে গোপালগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, গোপালগঞ্জ সদর থানার ওসি মো: মনিরুল ইসলাম, নড়াগাতী থানার ওসি মো: আলমগীর কবিরসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
হত্যা কান্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারে গোপালগঞ্জ ও নড়াইল পুলিশ যৌথ অভিযান পরিচালনা করছে বলে পুলিশ জানিয়েছে। তবে পুলিশ এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET