৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




চারঘাটে বিজিবির অভিযানে ফেনসিডিলসহ মোটরসাইকেল জব্দ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২২ ২০২৫, ১৯:৪৫ | 648 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর চারঘাটে সীমান্ত ফেনসিডিল ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (২১ নভেম্বর) দিনগত রাত পৌনে ২টায় ইউসুফপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ৬ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ও মাদক বহন কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহলদল গোবিন্দপুর এলাকায় ঝোপঝাড়ে আড়াল করে অবস্থান নেয়। এ সময় সামনের দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দিলে আরোহী হঠাৎ লাফ দিয়ে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে একটি ব্যাগ থেকে ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা জব্দ করা হয়।
জব্দ ফেনসিডিল ও মোটরসাইকেল আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানায় জমা দেওয়া হয়েছে।
বিজিবির কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET