১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • চৌদ্দগ্রামে মিনিবার ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 




চৌদ্দগ্রামে মিনিবার ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৯ ২০২৫, ১৯:৪২ | 725 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে আয়োজিত সাইকেল ও এলইডি মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৯ নভেম্বর) বিকেলে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলায় প্রতিদ্বন্দিতা করে নুর স্পোর্টস ফাইটার খিল পাড়া ও ধলুয়া বন্ধু মহল। খেলায় ধলুয়া বন্ধু মহলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নুর স্পোর্টস ফাইটার খিল পাড়া।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ মাহফুজুর রহমান।
চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক জিএস খলিলুর রহমান মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মুহাম্মদ বেলাল হোসাইন, কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রুহুল আমিন, ঢাকা মহানগর কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান ভুঁইয়া, ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার তৌহিদুর ইসলাম মজুমদার, কালিকাপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুল হাশেম, ফেনী সিটি কলেজ ও কুমিল্লা মহানগর কলেজের চেয়ারম্যান শহিদুল ইসলাম জিয়া, বিশিষ্ট সমাজে সেবক ও ক্রীড়ানুরাগী সাইফুল ইসলাম খোকন,  ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান ইউনুছ, কুমিল্লা দক্ষিণ জেলা আদর্শ শিক্ষা ফেডারেশনের সভাপতি মাষ্টার কফিল উদ্দিন, ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য অহিদুর রহমান শামু, বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়ানুরাগী শাহজাহান মজুমদার, ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন।
কালিকাপুর ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারী কামরুজ্জামান নোমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কালিকাপুর ইউনিয়নের সামাজিক, রাজনৈতিক ও এলাকার বিপুল সংখ্যক খেলা প্রেমিক। খেলায় সার্বিক সহযোগিতা করেন কালিকাপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী সাইফুল ইসলাম মজুমদার ও কালিকাপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ফরিদুজ্জামান রুবেল। অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন দল নুর স্পোর্টস ফাইটার খিল পাড়ার খেলোয়াড়দের হাতে ট্রপি তুলে দেন অতিথিবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET