১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • ছাগলনাইয়ায় আন্তঃ জেলা চোর চক্রেরের ৬ সদস্য গ্রেফতার || চোরাইকৃত টাকা ও স্বর্ণালংকার উদ্ধার




ছাগলনাইয়ায় আন্তঃ জেলা চোর চক্রেরের ৬ সদস্য গ্রেফতার || চোরাইকৃত টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জুন ২৮ ২০২৫, ২১:৩১ | 744 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়ায় চুরির মামলা উদঘাটনে আন্তঃ জেলা চোর চক্রেরের ৬ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলো- ফেনী নাজির রোড়ের বাসিন্দা মোঃ লিটনের ছেলে মোঃ মেহেদী হাডান (১৯), বাঘেরহাট জেলার মোঃ কবির মোল্লার ছেলে মোঃ হৃদয় প্রকাশ সুন্দরী (১৬), ফেনী পৌরসভার ৩ নং ওয়ার্ডের মোঃ জাকির হোসেনের ছেলে আল আমিন(১৫) ও মোঃ শহীদের ছেলে মোঃ সুমন (৩৩), ফেনীর শিবপুর গ্রামের মোঃ মিরাজের ছেলে মোঃ শাহীন(১৬) ও মোসাঃ নাজমা বেগম (৪২)।  শনিবার (২৮ জুন) ছাগলনাইয়া থানা পুলিশের অভিযানের আসামিদের গ্রেফতার করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, গত ৩১ মে  দিলরুবা আক্তার ও তাহার তিন মেয়ে ঘুমন্ত থাকাবস্থায় ভোর রাতে চোর দলের সক্রিয় সদস্যরা তাদের বসত ঘরের পূর্ব পার্শ্বের জানালার গ্রীল কাটে বড় মেয়ে সাদিয়াতুল মুনতাহার রুমে প্রবেশ করে তাকে ঘুম থেকে জাগ্রত করে তার গলায় বটি দা ঠেকিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে রুমের মধ্যে থাকা আলমীরা খুলে রক্ষিত নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ও ১৪ ভরি ০৫ আনা স্বর্ণালংকার নিয়া যায়। এ ঘটনায় ছাগলনাইয়া থানায় দায়েরকৃত মামলার বাদীর মেয়ে শোরচিৎকার করতে চাইলে চোর চক্র বাদীর মেয়ে ও মেয়ের বাচ্চাকে বটি দা দিয়ে কোপানোর হুমকি প্রদান করে। বাদীর এজাহার দায়ের এর প্রেক্ষিতে ছাগলনাইয়া পুলিশ ছাগলনাইয়াসহ ফেনী সদর এলাকায় অভিযান পরিচালনা করে চোরচক্রের সদস্যদের গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃতদের তথ্য মতে আসামী সুমনের নিকট স্বর্ণালংকার বিক্রীর নগদ ৫ হাজার টাকা, আসামী হৃদয়ের বসত ঘর হতে আসামী মোসাঃ নাজমা বেগমের হেফাজতে থাকা নগদ ৫৬ হাজার টাকা এবং একটি চেইন ও এক জোড়া কানের দুল (যাহার মোট ওজন- ১১.৮৯ গ্রাম) যার বর্তমান বাজার মূল্য ১ লাখ ২৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করে। ওসি নজরুল ইসলাম জানান, গ্রেফতার কৃত আসামিদের বিরুদ্ধে মামলার প্রেক্ষিতে যথাযথ পুলিশ স্কটের মাধ্যদিয়ে তাদপর বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET