, , ,

শিরোনামঃ-




ছাগলনাইয়ায় এমপি শিরীন আখতারের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : এপ্রিল ১০ ২০২০, ১৯:৪৯ | 1041 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার এমপির ব্যক্তিগত তহবিল থেকে ছাগলনাইয়া উপজেলার একটি পৌরসভা ও ৫ টি ইউনিয়নের কর্মহীন হতদরিদ্র মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে এসব ত্রাণ সামগ্রী পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নের জাসদ নেতাদের হাতে তুলেদেন ছাগলনাইয়া উপজেলা জাসদের সভাপতি আবদুল হাই মজুমদার ও সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ছলিম উল্যাহ ভূঁঞা, সাংগঠনিক সম্পাদক আবদুলাহ রিপন, অর্থ সম্পাদক আজিমুল হক, দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন ভুইয়া, পৌর সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মজোঃ আনোয়ার হোসেন    প্রমুখ। এমপি শিরীন আখতারের পক্ষ থেকে এ ত্রাণ সামগ্রী জাসদ নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার অসহায়দের মাঝে বিতরণ করবেন বলে উপজেলা নেতৃবৃন্দ জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET