ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার এমপির ব্যক্তিগত তহবিল থেকে ছাগলনাইয়া উপজেলার একটি পৌরসভা ও ৫ টি ইউনিয়নের কর্মহীন হতদরিদ্র মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে এসব ত্রাণ সামগ্রী পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নের জাসদ নেতাদের হাতে তুলেদেন ছাগলনাইয়া উপজেলা জাসদের সভাপতি আবদুল হাই মজুমদার ও সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ছলিম উল্যাহ ভূঁঞা, সাংগঠনিক সম্পাদক আবদুলাহ রিপন, অর্থ সম্পাদক আজিমুল হক, দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন ভুইয়া, পৌর সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মজোঃ আনোয়ার হোসেন প্রমুখ। এমপি শিরীন আখতারের পক্ষ থেকে এ ত্রাণ সামগ্রী জাসদ নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার অসহায়দের মাঝে বিতরণ করবেন বলে উপজেলা নেতৃবৃন্দ জানান।









