, , ,

শিরোনামঃ-




ছাগলনাইয়ায় জাতীয় জন্ম নিবন্ধন দিবসে আলোচনা সভা

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : অক্টোবর ০৬ ২০২০, ১৯:০৪ | 945 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০২০ উপলক্ষে ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের। “নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন” শীর্ষক বিষয়ে আলোচনা পর্যালোচনা করা হয়। জন্ম এবং মৃত্যুর ৪৫ দিনের মধ্যেই স্থানীয় পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদে জন্ম ও মৃত্যুর নিবন্ধন নিশ্চিত করতে চেয়ারম্যান ও সচিবদের নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের। এছাড়াও নিবন্ধন কার্যক্রমে কোন অন্যায় কিংবা অনিয়মের অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও কঠোর হুশিয়ারি জানান ইউএনও।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, পাঠাননগর ইউপির চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, মহামায়া ইউপির চেয়ারম্যান গরিবশাহ হোসেন চৌধুরী বাদশা, ঘোপাল ইউপির চেয়ারম্যান আজিজুল হক মানিক, রাধানগর ইউপির চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব, শুভপুর ইউপির চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম সহ পৌরসভা ও ইউনিয়ন পরিষদ গুলোর সচিব এবং উদ্যোক্তরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET