১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • ছাগলনাইয়ায় নিজের অমতে বিয়ে ঠিক করায় যুবতীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা




ছাগলনাইয়ায় নিজের অমতে বিয়ে ঠিক করায় যুবতীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৪ ২০১৯, ২২:০৪ | 1028 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

নজরুল ইসলাম চৌধুরীঃ
আগামী ১২ সেপ্টেম্বর মঙ্গলবার বিয়ের দিন তারিখ ঠিক করেছেন মা-বাবা। ৭ দিন পরেই বিয়ের অনুষ্ঠান। কিন্তু মা-বাবার ঠিক করা ছেলের সাথে বিয়েতে রাজি হয়নি ফেনীর ছাগলনাইয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড পূর্ব ছাগলনাইয়া গ্রামের রাজ্জাক মেম্বার বাড়ীর জয়নাল আবেদীন ও নুর জাহান বেগমের মেয়ে উম্মে হাবিবা টুম্পা (২১)। নিজের অসম্মতি থাকার পরও ফেনীর ফুলগাজী উপজেলার লক্ষীপুর গ্রামের প্রবাসী ছেলের সাথে বিয়ে ঠিক করায় বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নিজের শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে উম্মে হাবিবা টুম্পা। ঘটনার কারন জানতে চাইলে টুম্পার বাবা জয়নাল আবেদীন এমন বর্ণনা প্রদান করেন। বাবা জয়নাল আবেদীন বলেন, এ বিয়েতে টুম্পার কিছুটা অমত ছিলো। ভালো পাত্র পেয়েছি তাই বিয়ে ঠিক করলাম। টুম্পা ২০১৮ সালে এইচ এস সি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়। সে শিক্ষিতা মেয়ে সে এমন ঘটনা ঘটাবে তা চিন্তাও করিনি। বুধবার সকালে টুম্পার বিয়ের অনুষ্ঠানের বিষয়ে পরামর্শ দিতে তার খালা এসেছিলো বাড়ীতে। দুপুরে ভাত খাওয়ার পর তার খালাকে বিদায় দিতে টুম্পার মা এবং আমি রাস্তায় যাই। বিকেল সাড়ে ৪টার সময় বাড়ী ফিরে তার শয়ন কক্ষের দরজা বন্ধ দেখে আমরা দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করলে টুম্পার ঝুলন্ত লাশ দেখি। সাথে সাথে ছাগলনাইয়া থানার পুলিশকে বিষয়টি অবহিত করলে সাড়ে ৫ টার মধ্যেই ছাগলনাইয়া থানার ওসি মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ’র নেতৃত্বে পুলিশ সদস্যরা আমাদের বাড়ীতে এসে টুম্পার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এমন বর্ণনা দিলো বাবা জয়নাল আবেদীন। এ বিষয়ে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, প্রাথমিক ভাবে আমরা এ মৃত্যুকে আত্মহত্যা বলে ধারনা করছি। তবে এ বিষয়ে আরো তদন্ত চলছে।  টুম্পার লাশ ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET