সংবাদ বিজ্ঞপ্তিঃ
স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে ছাগলনাইয়া উপজেলাধীন ৮ নং রাধানগর ইউপিস্থ উত্তর কুহুমা গ্রামের ছাত্র ও যুব সমাজের উদ্যোগে স্বাধীনতা দিবস দিবা-রাত্রি মিনিবার ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করেছে। আগামী ৭ই মার্চ মাঠে গড়াবে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা। উত্তর কুহুমা ক্রীড়া প্রেমী ব্যক্তিবর্গের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিতব্য মিনিবার ফুটবল টুর্নামেন্টের খেলা নাছিরা দিঘী রাস্তার মাথা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, খেলার এন্ট্রি ফি ২০২১ টাকা। এন্ট্রি ফি জমা দেয়ার শেষ তারিখ ৪ মার্চ। নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিতব্য এ মিনিবার ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ২১ হাজার টাকা এবং রানার্সআপ দল ১৫ হাজার টাকা প্রাইজমানি হাবে।
Please follow and like us:









