, , ,

শিরোনামঃ-




ঝিনাইদহ মশার কয়েলে পুড়ে গেল কৃষকের স্বপ্ন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মার্চ ২৭ ২০২০, ১৭:২৩ | 982 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

হতদরিদ্র ফারুকের ৯টি গরুই সম্বল ছিল। আজ তিনি সিঃস্ব। আগুনে পুড়ে মারা গেছে ৫টি গরু। আর অগ্নিদগ্ধ ৪টি গরু জবাই করে গোস্ত বিক্রি করে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার বাবরা গ্রামে। স্থানীয় পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ফারুক হোসেন জানান, তিনি বাজার থেকে গরু কিনে লালন-পালন করতেন। গরুগুলোর মোটা তাজা করে আবার সেগুলো বাজারে বিক্রি করে দিতেন। এতে তার বেশ ভালই লাভ হতো। তার গোয়ালে এমন ৯টি গরু ছিল। বুধবার রাত সাড়ে তিনটার দিকে তিনি ঘুমিয়ে ছিলেন। প্রতিদিনের ন্যায় গরুর গোয়ালে মশার কোয়েল জ্বালানো ছিল। সেখান থেকে আগুন লেগে ৫টি তরতাজা গরু পুড়ে মারা যায়। বাকী দগ্ধ ৪টি গরু জবাই করে অল্প দামে গোন্ত বিক্রি করেছেন। তারপরও তার ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET