২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঠাকুরগাঁওয়ে ভিক্ষুকদের মাঝে গরু-ছাগল ও দোকান বিতরণ




ঠাকুরগাঁওয়ে ভিক্ষুকদের মাঝে গরু-ছাগল ও দোকান বিতরণ

এন্টুনী ডেভিড নীল, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১১ ২০২০, ০০:০২ | 798 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ভিক্ষুকদের পূণর্বাসনের লক্ষে ঠাকুরগাঁও সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে ২০ জন ভিক্ষুকের মাঝে গরু-ছাগল ও দোকান ঘর (মালামালসহ) বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে সদর উপজেলা অডিটোরিয়াম চত্বরে আনুষ্ঠানিকভাবে ভিক্ষুকদের হাতে এসব গরু-ছাগল ও দোকান ঘর হস্তান্তর করেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুণাংশু দত্ত টিটো ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (অ:দা:) মোছা. সাইয়েদা সুলতানা।
এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসহুরা বেগম হুরা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলামসহ সমাজসেবা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে ভিক্ষুকদের হাতে গরু-ছাগল ও দোকানঘর তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।পরে ভিক্ষুকদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার প্রদান করেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।
প্রসঙ্গত, জেলাকে ভিক্ষুকমুক্ত করার লক্ষে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে নির্বাচিত ২০ জন ভিক্ষুকের মধ্যে ১৬ জনকে একটি করে গাভী, দুইজনকে ৪টি করে ছাগল ও দুইজন ভিক্ষুককে মালামালসহ দোকানঘর প্রদান করা হয়
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET