ভিক্ষুকদের পূণর্বাসনের লক্ষে ঠাকুরগাঁও সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে ২০ জন ভিক্ষুকের মাঝে গরু-ছাগল ও দোকান ঘর (মালামালসহ) বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে সদর উপজেলা অডিটোরিয়াম চত্বরে আনুষ্ঠানিকভাবে ভিক্ষুকদের হাতে এসব গরু-ছাগল ও দোকান ঘর হস্তান্তর করেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুণাংশু দত্ত টিটো ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (অ:দা:) মোছা. সাইয়েদা সুলতানা।
এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসহুরা বেগম হুরা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলামসহ সমাজসেবা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে ভিক্ষুকদের হাতে গরু-ছাগল ও দোকানঘর তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।পরে ভিক্ষুকদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার প্রদান করেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।
প্রসঙ্গত, জেলাকে ভিক্ষুকমুক্ত করার লক্ষে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে নির্বাচিত ২০ জন ভিক্ষুকের মধ্যে ১৬ জনকে একটি করে গাভী, দুইজনকে ৪টি করে ছাগল ও দুইজন ভিক্ষুককে মালামালসহ দোকানঘর প্রদান করা হয়
Please follow and like us:









