, , ,

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক




ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জুলাই ০৮ ২০২৬, ২১:০৩ | 620 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় ২৫০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার রাত ১০টার দিকে আঠারোমাইল-পাইকগাছা সড়কের বেতাগ্রাম নামক স্থান থেকে তাকে আটক করা হয়েছে বলে অধিদপ্তর সূত্রে জানা যায়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের (সার্কেল-ক) এর পরিদর্শক হাওলাদার মোঃ সিরাজুল ইসলামের নির্দেশে এসআই জিন্নাত আলী, এসআই আকবর আলী ও এএসআই আব্দুস সালামের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল ডুমুরিয়া থানাধীন আঠারোমাইল বাজার থেকে কিছুদূর সামনে আঠারোমাইল-পাইকগাছা সড়কের বেতাগ্রাম নামক স্থানে আগে থেকে অবস্থান নেয়।
আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে তালা থেকে আঠারোমাইল অভিমুখে আসার সময় একটি নম্বর বিহীন পালসার মোটরসাইকেলে এক যুবকের গতিরোধ করা হয়। এ সময় তার দেহ তল্লাশী করে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আভিযানিক দল। এবং মাদকদ্রব্য বহন করার অপরাধে মোটরসাইকেল চালক হৃদয় অধিকারী (২৭)কে আটক করা হয়। আটক হৃদয় সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর গ্রামের রঞ্জিত অধিকারীর ছেলে। হৃদয় একই এলাকার সবেদ আলীর ছেলে জাকির হোসেন (৩৮) এর সাথে যৌথভাবে মাদক চোরাচালান সিন্ডিকেট পরিচালনা করে বলে স্বীকারোক্তি দিয়েছে। সে মঙ্গলবার ইয়াবার চালান নিয়ে আঠারোমাইল পৌঁছে দিতে আসছিল বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার পরিদর্শক হাওলাদার মোঃ সিরাজুল ইসলাম বাদী হয়ে আটক হৃদয় এবং জাকির হোসেনকে আসামি করে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-০৫, তারিখ-০৮/০৭/২০২৬। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET