ডুমুরিয়ার নরনিয়া বুড়িভদ্রা সমাজ কল্যাণ যুব সংঘের আয়োজনে ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুর ৩টায় নরনিয়া ফুটবল মাঠে এ খেলার শুভ উদ্বোধন করেন আটলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি সদস্য এম এ সালাম। প্রধান অতিথি ছিলেন আটলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন। নরনিয়া বুড়িভদ্রা সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি মনিরুল হাসান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন কবির হাসান ডবলু, মাষ্টার আব্দুল মান্নান বিশ্বাস, যুবদল নেতা আবুল কালাম আজাদ, মফিজুর রহমান মফিজ, আল আমীন মোড়ল প্রমুখ। খেলায় ভদ্রদিয়া ফুটবল একাদশকে টাইব্রেকারে ৩-১ গোলে পরাজিত করে তালা যুব সংঘ ফুটবল একাদশ জয়লাভ করে।
Please follow and like us:









