মোঃ তাজমুল ইসলাম, তালা(সাতক্ষীরা) প্রতিনিধি-
তালায় উপজেলার কলিয়া বাজারের বিসিআইসি’র সার ডিলার না থাকায় চরম বিপাকে পড়েছেন ঐ এলাকার প্রায় সাড়ে তিন হাজার কৃষক। ইরি-বোরোসহ প্রায় সকল চাষাবাদে দুর-দুরান্ত থেকে সার আনতে গিয়ে হিমশিম খাচ্ছে কৃষকরা ।
স্থানীয় কৃষকরা জানান, কলিয়া গ্রামের সাড়ে তিন হাজার কৃষকের জন্য আগে কলিয়া বাজারে একটি সারের ডিলার ছিল। সেখান থেকে খুব সহজে সার সরবারহ করত কৃষকরা । কিন্তু গত ৪মাস পূর্বে দেওয়ানীপাড়া বাজারের ব্যবসায়ী আক্কাচ আলী বিসিআইসি’র সার ডিলারের অনুমতি পায়। কলিয়া থেকে দেওয়ানী পাড়া বাজারের দুরুত্ব ৩ কিঃ মিঃ । কলিয়া বাজার থেকে দেওয়ানীপাড়া বাজারে যাওয়ার একমাত্র রাস্তাটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় আছে । ফলে কলিয়া গ্রামের কৃষকদের ও দেওয়ানীপাড়া থেকে সার সরবারহ করতে নানাবিধ সমস্যা সম্মুখীন হতে হয়। এ অবস্থায় কলিয়া বাজারে একটি বিসিআইসি’র অনুমোদিত সার ডিলারের অথবা সাব ডিলারের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের উদ্ধর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসি।









