২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • তাহেপুরের বিশিষ্ট সমাজ সেবক কাদের ডাক্তারের প্রথম মৃত্যুবাষিকী পালিত




তাহেপুরের বিশিষ্ট সমাজ সেবক কাদের ডাক্তারের প্রথম মৃত্যুবাষিকী পালিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ২১ ২০১৯, ২২:২১ | 962 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেপুর পৌরসভার বিশিষ্ট সমাজ সেবক আব্দুল কাদের আলী ডাক্তারের মৃত্যুবাষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের সড়গাছি গ্রামের নিজ বাড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রথম মৃত্যুবাষিকী পালিত হয়। বাদ যহুরে মরহুমের পারিবারিক কবর স্থানে তার সমাধিতে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন,তাহেপুর চকিরপাড়া হাফেজিয়া মাদ্রাসার ঈমাম,ছাত্র ও বিভিন্ন উপজেলার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ রাজনৈতিক নেতাকর্মী প্রমুখ। উল্লেখ্য,ডাক্তার আব্দুল কাদের নানামুখী কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখে সংশ্লিষ্ট সকলের কাছে নিজেকে ঘনিষ্ট করে তুলে ছিলেন।এবং নাগরিক জীবনের স্বাচ্ছন্দ্যের প্রতি তার প্রখর দৃষ্টি ছিল। একজন সজ্জন মানুষ হিসাবে বাগমারা,পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় তার পরিচিতি ছিলো ভাল। তিনি দিঘদিন যাবত তাহেপুর বড় মসজিদের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তাহেপুর বাজারে হোমিও চিকিৎসক হিসেবে এলাকায় ব্যাপক পরিচিতি রয়েছে তার।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET