দাগনভূঁঞা প্রতিনিধি:- দাগনভূঁঞায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান রবিবার(২৬ মার্চ) সকালে দাগনভূঁঞা আতাতুর্ক মিজান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঁঞা উপজেলা চেয়ারম্যা দিদারুল কবির রতন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ভূঁঞার সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও মার্কেটাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন।
যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, মহিলা ভাইস-চেয়ারম্যান সাহেদা আক্তার শেফালী,দাগনভূঁঞা থানা ওসি (তদন্ত) ছমি উদ্দিন,সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা শরিয়ত উল্যাহ বাঙ্গালী,গিয়াস উদ্দিন,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আজিম সিদ্দিকী প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) চৈতি সর্ববিদ্যা,মৎস্য কর্মকর্তা সামছুল আলম পাটওয়ারী,কৃষি কর্মকর্তা আবু নাঈম মোহাম্মদ সাইফুদ্দিন উপস্থিত ছিলেন।
শেষে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা দেয়া হয়।
Please follow and like us:









