, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দোহারের নারিশা বাজার বণিক সমিতি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা




দোহারের নারিশা বাজার বণিক সমিতি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৩ ২০২০, ২৩:০৬ | 1479 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঢাকার দোহার উপজেলার আসন্ন নারিশা বাজার বনিক সমিতি নির্বাচন উপলক্ষে “নির্বাচন পরিচালনা কমিটি” কতৃক আয়োজিত মতবিনিময় সভা সম্পন্ন হয়। শুক্রবার বিকালে নারিশা বাজার জমাদ্দার মার্কেটে সভাটি সম্পন্ন হয়। উক্ত সভায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে বিভিন্ন মত প্রকাশ করেন প্রার্থীরা।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও নারিশা ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন দরানি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার আশ্বাস দিয়ে বলেন কোন প্রার্থী যদি কোনপ্রকার অরাজকতা বা নির্বাচন আইন বিরোধী কর্মকাণ্ড ঘটায় সেক্ষেত্রে তার প্রার্থীতা বাতিল বলে গণ্য করা হবে। সভায় সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে কোন ভোটার মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

সভায় আরো উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম জিকু বেপারী, মো. শহিদ, জয়নাল কাজী, নুরুল হক মেম্বার, পুষ্প বেগম, আব্দুল মজিদ মোড়ল, মো. সালাউদ্দিন, মো. আনিস রানা প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET