কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার শ্রীহাস্য স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট সেমিফাইনাল খেলা মঙ্গলবার বিকালে শ্রীহাস্য পশ্চিম পাড়া মাঠে অনুষ্ঠিত হয়েছে। সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করেন হেসাখাল পদুয়ারপাড়া খোকন একাডেমি বনাম হেসাখাল পূর্বপাড়া একতা সমাজ কল্যাণ সংঘ।
নাঙ্গলকোট সরকারি কলেজ প্রাক্তন অধ্যাপক মাহবুবুল হক মজুমদারের সভাপতিত্বে সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেগম জামিল মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ বশিরুজ্জামান খান।
জামায়াত নেতা বিল্লাল হোসেন মজুমদারের সঞ্চালনায় সেমিফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ আতিকুর রহমান, শামিমুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট পৌরসভা সাধারণ সম্পাদক আবু তৈয়ব মজুমদার, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুর রাজ্জাক, যুবদল নেতা ওসমান গনী প্রমুখ। ফাইনাল খেলায় রেফারি ছিলেন ইমরান হাছান রনি, খেলায় ধারাভাষ্যকার ছিলেন শিল্পী রবিউল হোসেন।
ফাইনাল খেলায় বিজয়ী হন হেসাখাল পদুয়ারপাড়া খোকন একাডেমি। সেমিফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন খোকন একাডেমির গোলরক্ষক পিয়াস।
খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ পিয়াসের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।
Please follow and like us:









