, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে ৫কোটি টাকা ব্যয়ে বন্যা আশ্রয় কেন্দ্র  নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন  




নাঙ্গলকোটে ৫কোটি টাকা ব্যয়ে বন্যা আশ্রয় কেন্দ্র  নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন  

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০২ ২০২৬, ২২:৩৮ | 610 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‎কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ৫কোটি টাকা ব্যয়ে পেরিয়া মাধ্যমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র নির্মাণ শীর্ষক প্রকল্পের ভিত্তিপ্রস্তর রবিবার বিকালে পেরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাওলাদার ফাউন্ডেশন রামপুরা-ঢাকা এ আশ্রয়কেন্দ্র নির্মাণ করবেন।
‎
‎ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ শাহীনূর ইসলাম, নাঙ্গলকোট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান, পেরিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি গোলাম ফারুক, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, পেরিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আবু তাহের মজুমদার, কামরুল হোসাইন স্বপন, সমাজসেবক ও রাজনীতিবিদ আবুল কাশেম মেম্বার, ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি ইয়াছিন মজুমদার, পেরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাঈন উদ্দিন মঞ্জু, চেয়ারম্যান পদপ্রার্থী আবু বাহার মজুমদার, চেয়ারম্যান পদপ্রার্থী শাকিল মুন্সি, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ, ইউনিয়ন যুবদল আহ্বায়ক হারুনর রশীদ, সদস্য সচিব সুমন আহমেদ সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
‎
‎এর আগে মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি মক্রবপুর আমজাদ মার্কেট, বান্নাগর, হেসাখাল সংযোগ সড়ক ভায়া এলানিয়া সড়ক উন্নয়ন ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET