, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • পণ্যের পাটজাত মোড়ক ব্যবহার না করায় ভেড়ামারায় ৩ দোকানিকে জরিমানা




পণ্যের পাটজাত মোড়ক ব্যবহার না করায় ভেড়ামারায় ৩ দোকানিকে জরিমানা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ১৯ ২০১৯, ২২:৪১ | 840 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পণ্যে পাটজাত মোড়ক না থাকায় কুষ্টিয়ার ভেড়ামারা রেলবাজার ও কলেজ বাজার এলাকায় ৩ দোকানিকে মোট ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না তাসনীম পরিচালিত আদালত এ অর্থদন্ডাদেশ দেন। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর ১৪ ধারা অনুযায়ী রেলবাজার এলাকার মহিদুলকে ৫শত টাকা, কলেজ বাজার এলাকার হামিদুলকে ৫শত টাকা ও দেলোয়ার হোসেনকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পাট উন্নয়ন সহকারী মোঃ বেলাল হোসেন, কলেজ বাজারের উপদেষ্টা মোঃ আমিনুল ইসলাম খোকন, সাংবাদিক আল-মাহাদী, জাহিদ হাসান সহ ভেড়ামারা থানা পুলিশ উপস্থিত ছিলেন। এসময় তামান্না তাসনীম বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক পাটজাত পণ্য ব্যবহারে অভিযান শুরু হয়েছে। এ অভিযান চলমান থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET