পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফেনী-১ আসনের সাংসদ জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপির পক্ষ থেকে ছাগলনাইয়ার সর্বস্তরের জনসাধারণের প্রতি ঈদ শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জাসদ’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার ও সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগ। স্থানীয় সাংসদ শিরীন আখতার’র পক্ষ থেকে জাসদ সভাপতি, সম্পাদক এক বার্তায় জানান, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাব অপরিবর্তিত থাকায় আসন্ন ২০২০ (১৪৪১ হিজরী) খ্রিষ্টাব্দের ঈদ-উল-আযহার নামাজ সক্রান্ত বিষয়ে বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক ঈদের জামায়াত অনুষ্ঠিত হওয়ার বিষয়ে জনস্বাস্থ্য বিবেচনা করে পবিত্র ঈদুল আযহার নামাজের জামায়াত ঈদগাহে অনুষ্ঠিত না হয়ে এলাকা ভিত্তিক মসজিদে মসজিদে আদায় করার জন্য যে আহবান জানানো হয়েছে তা মেনে ঈদের জামায়াত আদায় করার বিষয়েও ছাগলনাইয়া উপজেলাবাসীর প্রতি অনুরোধ করেছেন স্থানীয় সাংসদ শিরীন আখতা। এছাড়াও কোরবানির পশু জবাইয়ের সাথে সাথে পশুর বর্জ্য মাটিতে পুঁতে রাখতে সকলের প্রতি আহবান জানান তিনি।









