, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • পরকীয়ার টানে ঘর ছাড়া ৩ সন্তানের জননী তাহেরপুর থেকে উদ্ধার




পরকীয়ার টানে ঘর ছাড়া ৩ সন্তানের জননী তাহেরপুর থেকে উদ্ধার

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৪ ২০১৮, ১৯:২২ | 834 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলায় পরকীয়ার টানে ঘর ছাড়া তিন সন্তানের জননীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল সোয়া ৩ টার দিকে বাগমারার তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের চকিরপাড়া মহল্লার শামিমুল ইসলামের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেন। এলাকাবাসি সুত্রে জানাগেছে,বাগমারার উপজেলার চেউখালি গ্রামের আব্দুল জব্বারের রোজিনা খাতুনে পায় ১৭ বছর আগে পুঠিয়া উপজেলার ধোয়াপাড়া গ্রামের আব্দুল্লা আল কাফির বিয়ে হয়। তাদের সংসার জীবনে ২টি কন্যা ও একটি পুত্র সন্তান জন্ম গ্রহন করে। এরই মধ্যে চেউখালি গ্রামের গিয়াস উদ্দিন খন্দকারের ছেলে মোনায়েম খন্দকারের সাথে ভিকটিম রোজিনার পরকীয়া গড়ে উঠে। এবং আব্দল্লা আল কাফির স্ত্রী রোজিনা খাতুনকে নিয়ে মোনায়েম খন্দকার অজানার উদ্দেশ্যে পাড়ি জমান। এদিকে নাবালক তিন সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন রোর্জিনার স্বামী আব্দল্লা আল কাফি। বর্তমানে তিন সন্তানেরা সারাক্ষণ মায়ের জন্য কান্নাকাটি করছে। আব্দুল্লা আল কাফি নিরুপায় হয়ে পুঠিয়া থানায় ৮/১০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলায় তিনি তার স্ত্রীকে ফুসলিয়ে সন্তান ফেলে রেখে স্বর্ণ অলংকার নগদ অর্থসহ ভাগিয়ে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া জন্য বাগমারা থানায় পাঠানো হয়। এবং মেয়ে রোজিনাকে ফিরে পেতে আব্দুল জব্বার রাজশাহী  আদালতে আবারো একটি মামলা দায়ের কপরেন। যাহার মামলা নং-২৪/তাং-৩/৩/১৮ইং। তাহেরপুর ফাঁড়ি পুলিশ সেই মামলায় শনিবার বিকেল সোয়া ৩ টার দিকে তাকে উদ্ধার করে বাগমারা থানায় সোপর্দ করা হয় বলে থানার এস আই শাহিসুর রহমান শাহিন জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET