দেশে চলমান সময় করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দুরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত উপহার হিসেবে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার উদ্যোগে পুষ্টিকর শিশু খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
৩ জুন (বুধবার) পৌরশহরের আটটি পয়েন্টে তালিকাভুক্ত ৩’শ পরিবারের মাঝে পুষ্টিকর শিশু খাদ্য সামগ্রী বিতরণ করেন পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেন, পৌর সহায়তা কমিটির সদস্য উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, আলী মোস্তফা রেজা গোলাপ, পৌর সহায়তা কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে মো. ময়েন উদ্দীন সরকার, আজাদুল ইসলাম, শাহাদৎ হোসেন, আবুল কালাম আজাদ, সুলতাল মন্ডল ও পৌর সচিব মো. মনসুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।









