, , ,

শিরোনামঃ-




পুঠিয়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার শিক্ষক কারাগারে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৪ ২০২৫, ১৯:৩৩ | 783 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর পুঠিয়া পৌরসভায় মিফতাহুস সুন্নাহ মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের নাম রাকিবুল ইসলাম আব্দুল্লাহ (২১)।
এ ঘটনায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে পুঠিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাকিবুল ইসলাম রাজশাহীর চারঘাট উপজেলার ভাটপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার বরাত দিয়ে জানা যায়, সোমবার গভীর রাতে মাদ্রাসার সবাই ঘুমিয়ে পড়ার পর রাকিবুল ইসলাম ওই শিক্ষার্থীর মুখে বালিশ চেপে ধরে জোরপূর্বক বলাৎকার করার চেষ্টা করেন।
ভুক্তভোগী শিক্ষার্থী ঘটনাটি তার বাবাকে জানালে মঙ্গলবার দুপুর ২টার দিকে তিনি স্থানীয়দের সহায়তায় মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে। এরপরই থানায় মামলা দায়ের করা হয়।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযুক্তকে থানায় নিয়ে আসে।
জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বুধবার সকালে তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET