, , ,

শিরোনামঃ-




পুঠিয়ায় ডাল মিলে নারী শ্রমিকের লাশ

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২০ ২০১৮, ২০:৫২ | 785 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় ডাল মিলের এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকার সাড়ে ১০ টার দিকে উপজেলার ভালুকগাছী নন্দনপুর গ্রামের সুইচগেট সংলগ্ন নইমুদ্দিনের আম বাগানে স্থানীয়রা রোকেয়া বেগম (৪০) নামের এক নারীর মৃত অবস্থায় দেখতে পেয়ে  পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেনে। এসময় লাশের পাশে একটি ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। মৃত ওই নারী উপজেলার বানেশ্বর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের মৃত সমেজ মোল্লার মেয়ে। সে বানেশ্বর বাজারে একটি ডাল মিলে কাজ করতো বলে জানাগেছে। মৃত রোকেয়া বেগমের ভাই শহিদ আলী জানান, বানেশ্বর বাজারের একটি ডাল মিলে কাজ করতো রোকেয়া। কখনও দিনে ডিউটি পরতো কখনও রাতে ডিউটি পরতো। গত সোমবার রোকেয়ার রাতে ডিউটি ছিলো। সে কারণে সন্ধায় বাড়ির কাজকর্ম শেষে ডাল মিলে কাজের উদ্দেশ্যে বেড়িয়ে যায়। পরদিন মঙ্গলবার সকালে হঠাৎ থানা থেকে সংবাদ আসে তার বোন রোকেয়া বেগমের লাশ উদ্ধার করেছে পুলিশ। এব্যপারে পুঠিয়া থানার ওসি সায়েদুর রহমান ভুইয়া জানান,প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে লাশটির ক্ষত চিহ্ন থাকায় মৃত্যুর রহস্যজক কারণ রয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এব্যপারে থানায় একটি ইউডি মামলা দাঢের করা হয়েছে

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET