, , ,

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • পুলিশের সহায়তায় মানষিক ভারসম্যহীন হাফিজা এখন বাবার বাড়ী সন্তানটিকার জানেনা হাফিজা




পুলিশের সহায়তায় মানষিক ভারসম্যহীন হাফিজা এখন বাবার বাড়ী সন্তানটিকার জানেনা হাফিজা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ১৯ ২০১৮, ১৯:৪২ | 882 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মিজানুর রহমান সুমনঃ-  মানসিক ভারসম্যহীন হাফিজার কোলে ফুটফুটে একটি ছেলে সন্তান। একপা দুপা করে মায়ের পিছন পিছন হাটে ওই অবুঝ শিশুটি। কখনো হাটতে হাটতে শিশুটি ক্লান্ত হয়ে বসে পরে রাস্তায়। মা হাফিজা কিছুদুর গিয়ে যখন ছেলেকে না পায় দৌড়ে ছুটে আসে নিজের নাড়ী ছেড়াধন শিশুটির কাছে। কোলে তুলে নিয়ে আবার চলা শুরু করে। রাস্তায় ফেলে দেওয়া নষ্টখাবার হাফিজা নিজেও খায় আবার সন্তানটিকেও খেতে দেয়। কিন্তু হাফিজা নিজেও জানেনা এই শিশুটির বাবা কে? কে তার সঠিক জন্মদাতা পিতা?
বরগুনার বামনা উপজেলা শহরে দুই বছরের একটি শিশু সন্তান নিয়ে ঘুরে বেড়ায় মানষিক ভারসম্যহীন হাফিজা বেগম (২৬)। উপজেলার ইউনিয়ন পরিষদের সামনে গত একমাস ধরে একটি খোলা মাঠে ঘুপরী ঘর বানিয়ে সন্তানকে নিয়ে বসবাস শুরু করে হাফিজা বেগম। কখনো খেতে পায় আবার কখনো না খেয়ে দিনরাত্রী যাপন করে তিনি। এ হৃদয়বিদারক বিষয়টি স্থানীয় কিছু মানুষকে নাড়া দিলে তারা থানা পুলিশকে অবহিত করেন। পরে বামনা থানা পুলিশ হাফিজা ও তার সন্তানকে গত রবিবার বিকেলে ওই ঘুপরী ঘরথেকে উদ্ধার করে বামনা থানায় নিয়ে আসে।
বামনা থানা পুলিশ জানায়, মনষিক ভারষম্যহীন হাফিজাকে জিজ্ঞাসাবাদ করলে তার স্বামীর নাম সঠিক বলতে পারেনি। তবে তার বাবার বাড়ী পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চন্দ্রকান্দা গ্রামে ও বাবার নাম মন্নান দফাদার এইটুকু বলতে পারেন। তবে তার কাছে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। ওই ফোনের সূত্রধরে তাকে তার বাবার বাড়ি চন্দ্রকান্দা গ্রামে গতকাল সোমবার সকালে পৌছেদেওয়া হয়েছে।
বামনা উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান জানান, খাদ্য-বস্ত্রহীন রোদের তাপে ওই গৃহবধূ তার সন্তানসহ চরম মানবেতর জীবন জাপন করছিলো। মা ছেলের এমন মানবেতর জীবন দেখে স্থানীয় অনেকেই ব্যতিথ হন। মানবিক কেউ কেউ তাদের খাদ্য ও বস্ত্র সহায়তা দেন। কিন্তু এভাবে কতদিন চলবে তার জীবন? বামনা থানা পুলিশ তাকে তার বাবার বাড়িতে পৌছে দেওয়ায় পুলিশের প্রতি মানুষের আস্থ্য বেড়েছে।
এব্যাপারে মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবু বক্কর সিদ্দিকী জানান, মানষিক ভারসম্যহীন হাফিজা প্রায়ই আমার মোবাইল ফোনে কলদিতো। তবে শুধু কান্নাকাটি ছারা আর কিছুই শোনা যেতো না। পরে তাকে আর খুজে না পাওয়ায় এবিষয়ে কোন ব্যবস্থা নেওয়া জানয়নি। পুলিশের উদ্যোগে তাকে বাবার বাড়ীতে তুলে দেওয়া হয়েছে। এটি একটি প্রশংসনীয় পুলিশের মানবিক উদ্যোগ। তার খোঁজ নিয়ে উপজেলা পরিষদ থেকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। আমার মনে হয় মানষিক ভারসম্যহীন হওয়ায় আত্ময়ী স্বজনরা তাকে ঘর থেকে বেড় করে দিয়েছে।
বামনা থানার অফিসার ইন চার্জ জি এম শাহ নেওয়াজ বলেন, আমাকে ওই মানসিক ভারসম্যহীন হাফিজার সন্ধান দেওয়ার পর তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে বরগুনা জেলা পুলিশ সুপার বিজয় বসাক স্যারের পরামর্শে তাকে তার বাবার বাড়ী মির্জাগঞ্জের চন্দ্রকান্দায় পৌছে দেওয়া হয়েছে। তবে তার স্বামী কে তা জানা সম্ভব হয়নি। এমনকি ওই সন্তানটির পিতা কে তা ও সে বলতে পারছেনা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET