১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৮ ২০২৬, ২৩:১১ | 623 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে আশিদুল হক (৩৭) নামের এক ব্যক্তিকে অপহরণের পর মুক্তিপণের টাকা আদায়ের সময় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সহ ৫ ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়েছে। আটককৃতদের অপহরণ মামলায় বৃহস্পতিবার (৮ জানুয়ারী) বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও পূর্ব গৌরীপাড়া এলাকার জামিল হোসেনের ছেলে মাজেদুল ইসলাম মিঠু (৩৬), উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর (মন্ডলপাড়া) গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে মো. সাজু মিয়া (২৮), কড়াই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে তুহিন রেজা (৩০), আমড়া গ্রামের ইউনুস আলীর ছেলে জুলফিকার আলী (৩০) ও চৌকিয়াপাড়া (সোনারপাড়া) গ্রামের মকবুল হোসেনের ছেলে মোছাদ্দেক হোসেন (৩৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে ভুক্তভোগী মো. আশিদুল হক বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যার পর স্থানীয় আটপুকুরহাটে কেনাকাটা শেষে বাড়িতে যাওয়ার সময় তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন তার মোটরসাইকেলের পথ রোধ করে নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে যায়।
এরপর তাকে ফুলবাড়ী পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়ায় অজ্ঞত একটি বাড়িতে রেখে মারধর করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে ৫০ হাজার টাকায় রাজী হলে পরিবারের লোকদের টাকা পাঠাতে বলা হয়। একপর্যায়ে আশিদুলের খালাতো ভাই হাবিবুর ও ভগ্নীপতি মঞ্জুরুল টাকা নিয়ে তাদের দেয়া ঠিকানা ফুলবাড়ী পৌর শহরের নিমতলা এলাকায় হানিফ কাউন্টারের সামনে আসেন। সেখান থেকে খালাতো ভাই হাবিবুর মোটরসাইকেলে তুলে আশিদুলের কাছে নিয়ে আসে। পরবর্তীতে অপহৃত আশিদুলসহ তার খালাতো ভাই হাবিবুরকে স্থান পরিবর্তন করে পৌর এলাকার তেঁতুলিয়া স্কুলের মাঠে নেয়া হয়। মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে আশিদুলের ভগ্নীপতি মঞ্জুরুল ইসলাম  তেঁতুলিয়া স্কুলের মাঠে ৩০ হাজার টাকা দিলে খালাতো ভাই হাবিবুর কে আটকে রেখে শুধু অপহৃত আশিদুলকে ছেড়ে দেয়া হয়। এসময় খালাতো ভাই হাবিবুরকে ছাড়াতে আরও ৫০ হাজার টাকা দাবি করা হয়। হাবিবুরকে তাদের কাছে রেখে ওই রাতেই আশিদুল ও তার ভগ্নীপতি হানিফ কাউন্টারের সামনে আসলে সেনাবাহিনীর একটি টহল দলকে দেখতে পায়। তখন তাদেরকে অপহরণের বিষয়টি জানালে থানা পুলিশসহ পশ্চিম গৌরীপাড়া বউ বাজারের অজ্ঞাতনামা একটি বাড়িতে রাতভর অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৮ জানুয়ারী) ভোরে ওই আশিকুলের খালাতো ভাই হাবিবুরকে উদ্ধারসহ ৫ ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়।
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিয়ার রহমান মিন্টু জানান, ব্যক্তির দায় কখনও স্বেচ্ছাসেবক দল নিবেনা। স্বেচ্ছাসেবক দলে কোন দুষ্কৃতিকারীর জায়গা হবেনা। ঘটনার সত্যতা যাচাইয়ের পর তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আব্দুল লাতিফ জানান, ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় রাতভর পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযান চালিয়ে জড়িত ৫ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছে দুইটি মোটরসাইকেল সহ সাড়ে ৫ হাজার টাকা জব্দ করা হয়েছে। পরে ভুক্তভোগী আশিদুল হক বাদি হয়ে ভুয়া ডিবি পুলিশের বিরুদ্ধে থানায় একটি অপহরণ মামলা করেন যার মামলা নং ৩, তারিখ ৮/০১/২৬। গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET