, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফ্রান্সের পন্য বয়কটের দাবী রেখে বালিয়াতলীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।।




ফ্রান্সের পন্য বয়কটের দাবী রেখে বালিয়াতলীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।।

এইচ এম সাইফুল নুর, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ৩১ ২০২০, ১৯:৫৭ | 983 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিশ্বনবী হযরত মুহাম্মাদ (স:) কে নিয়ে  ব্যাঙ্গ চিত্র করায় ফ্রান্সের পন্য বয়কট করার দাবী রেখে পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের মুসলিম ধর্মপ্রান মুসুল্লিরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
৩১ অক্টোবর শনিবার ১০ ঘটিকায় বালিয়াতলী ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি তুলাতলী পোলঘাট থেকে বড় চৌরাস্তায় আসে, পরে বালিয়াতলী ইউনিয়ন কমপ্লেক্স ময়দানের সামনে এসে শেষ হয়। পরে ফ্রান্সের পন্য বয়কটসহ বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।
সভায় বক্তব্য রাখেন, মাওঃ ফরিদ উদ্দিন,তুলাতলি জামে মসজিদ,  মাওঃ তরিকুল ইসলাম,বৈদ্যপাড়া মোল্লা বাড়ি জামে মসজিদ,  মাওঃ হাফেজ সালাউদ্দিন আহমেদ,  প্রবীন আলেম মাওঃ রফিকুল ইসলাম , মাওঃ শামসুল আলম বালিয়াতলী বাজার জামে মসজিদ, মাওঃ নজরুল ইসলাম, পূর্ব মুধুখালী মাদরাসা, এছাড়া উপস্থিত ছিলেম তরুন আলেম বলিষ্ঠ কন্ঠস্বর মাওলানা মোঃ রবিউল ইসলাম রুমী  এবং ১০ নং বালিয়াতলী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব এবি এম হুমায়ুন কবির।
এছাড়াও উপস্থিত ছিলেন বৈদ্যপাড়া ইউনাইটেড ক্লাবের সভাপতি মোঃ আল-আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক এইচ এম সাইফুল নূর প্রমূখ।
 এসময় ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, ফ্রান্সের পণ্য বর্জন করো,বয়কট করো, ম্যাক্রোর দুই গালে জুতা মারো তালে তালে এভাবে বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানানো হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET