৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বড়পুকুরিয়া খনি ভূগর্ভে নিহত চীনা প্রকৌশলীর শেষকৃত্য সম্পন্ন




বড়পুকুরিয়া খনি ভূগর্ভে নিহত চীনা প্রকৌশলীর শেষকৃত্য সম্পন্ন

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৩ ২০২৫, ২২:৪১ | 727 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কাজ করার সময় দুর্ঘটনায় নিহত হওয়া চীনা প্রকৌশলী মি. ওয়াং জিয়াং গো (৫৬) এর মরদেহ শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। রোববার (১৩জুলাই) সকাল ১০টায় ছোট যমুনা নদীর ধারে ফুলবাড়ী কেন্দ্রীয় শ্মশানে তার মরদেহ দাহ করার মধ্যদিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হয়।
এর আগে ওই চীনা প্রকৌশলীর সহকর্মিসহ খনির কর্মকর্তাগণ ও শ্রমিকরা একে একে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তার স্বরণে এক মিনিট নিরবতা পালন করেন। পরে তাদের ধর্মীয় আচার শেষে দাহ করার মধ্যদিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হয়। গত মঙ্গলবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় খনি ভূগর্ভের ১৩০৫ নম্বর ফেইজে কাজ করার সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
চীনা নাগরীক মি. ওয়াং জিয়াং গো, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) এর ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে শিফট সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ভূগর্ভে উৎপাদন কার্যক্রম তদারকি করতেন।
জানা গেছে, চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে বড়পুকুরিয়া খনির ভূগর্ভস্থ ১৩০৫ নম্বর ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়, যা জুন মাস পর্যন্ত চলে। এ সময়ের মধ্যে ওই ফেইজ থেকে কয়লা উত্তোলন হয়েছে ৫ লাখ ১ হাজার টন। ভূগর্ভস্থ ১৩০৫ পুরোনো কোল ফেইজের (কয়লা উত্তোলন বা নির্গমন মুখ) মজুত শেষ হওয়ায় গত ২৩ জুন খনি থেকে কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। ১৪০৬ নতুন ফেইজে যন্ত্রপাতি স্থানান্তরের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় মিষ্টার ওয়াং জিয়াং গো ভূ-গর্ভের ১৩০৫ নম্বর ফেইসে ( কয়লা নির্গমন পথ) ট্রাক গেইট থেকে হাইড্রোলিক সাপোর্ট বাহির করার সময় অসাবধানতায় স্টিল রোপের সাথে আটকে যায়। তাৎক্ষণিক মিষ্টার ওয়াং জিয়ান গুয়োকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধা সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে খনিতে কর্মরত অন্যান্য শ্রমিক ও প্রকৌশলীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষ ও চীনা প্রতিনিধি দলের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET