বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে সমাপ্ত হলো ছাগলনাইয়া ব্যবসায়ী কল্যাণ সমিতির আনন্দ ভ্রমণ ২০২০। শনিবার সকাল ৯ টায় ছাগলনাইয়া থেকে দুই শতাধীক লোক নিয়ে ১৬ টি মাইক্রো বাসের বহর চট্টগ্রামের ফয়’জ লেক’র উদ্দেশ্যে রওয়ানা করেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আজিজুল হক ইকবাল ও সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক। সকাল থেকে বেলা ৪ টা পর্যন্ত ব্যবসায়ীরা ফয়’স লেক’র ভেতরের বিভিন্ন স্থানে আনন্দ ভাগাভাগিতে মেতে উঠেন। পড়ন্ত বিকেলে পতেঙ্গা সমুদ্র সৈকতে গমন করে আনন্দ ভ্রমণের বিশাল বহরটি। ছাগলনাইয়া ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত আনন্দ ভ্রমণে ছাগলনাইয়া উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, ছলিম উল্যাহ ভুইয়া সহ ব্যবসায়ী, ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। আনন্দ ভ্রমণের শেষ পর্বে লাকী কুপন ক্রেতাদের মাঝ থেকে ১৫ জন সৌভাগ্যবানকে লটারীর মাধ্যমে পুরস্কৃত করা হয়।









