২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বিরলে বনভূমি থেকে মাটি কাটার অপরাধে ৩ জনের কারাদন্ড

সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

আপডেট টাইম : জানুয়ারি ০২ ২০২৬, ২২:১৯ | 655 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিরলে ধর্মপুর বনবীটের বনের বনভূমি থেকে মাটি কাটার সময় ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ড প্রদান করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ জানান, শুক্রবার সকালে বনের বনভূমি থেকে মাটি কাটার অপরাধে উপজেলার ০৮ নং ধর্মপুর ইউনিয়নের বামনগাঁও এর সাইফুল ইসলাম এর ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩৭) ও ইসলামপুর গ্রামের মোজাম্মেল হক এর ছেলে মোঃ আলতাফ হোসেন (৩০) কে ০৭ দিনের কারাদন্ড ও ২০০ টাকা অর্থদন্ড এবং একই গ্রামের মৃত আব্দুল আজিজ এর ছেলে আব্দুল ওয়াহেদ আলী (৫০) কে ৫ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করা হয়েছে।
বীট অফিসার মোঃ মহসিন আলী জানান, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য সকলের অব্যাহত সহযোগিতা প্রয়োজন। বীটের বনাঞ্চল ও জাতীয় সম্পদ রক্ষায় সার্বক্ষণিক তৎপর আছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET