২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বুধহাটা বাজারে চান্নি দখলে নিয়ে ঘর নির্মান করলেও প্রতিকার হচ্ছেনা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ০৮ ২০১৯, ০০:১৯ | 864 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে সরকারি চান্নিসেডের মধ্যে ও মুখে অবৈধ দখল নিয়ে ঘর নির্মান করে ব্যবসা পরিচালনা করা হলেও প্রতিকার অসম্ভব হয়ে উঠেছে। তাদের ভাব দেখলে মনে হয় তাদের বিরুদ্ধে কিছু করার ক্ষমতা কারো নেই।
বুধহাটা বাজার উপজেলার বৃহত্তর বাজার হিসাবে খুবই ব্যস্ততম বাজারে পরিণত হয়েছে। বাজারটির গুরুত্ববৃদ্ধি পেলেও অবৈধ দখলদারিত্ব বাজারের পরিবেশকে নাজুক করে তুলেছে। সড়ক দখল, চান্নিসেড দখল, বসতি দোকানের সামনের জায়গা দখল নিয়ে ব্যবসায়ী ও ক্রেতাসাধারণকে নিয়মিত কষ্টকর পরিবেশে ফেলে চরম বিপত্তিকর অবস্থায় পর্যবসিত করছে। বিষয়টি অনেকবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় উত্থাপন এবং ব্যবসায়ী ও এলাকাবাসীর পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর অভিযোগ করার পর দু’একবার নোটিশ করা হলেও কার্যকর কিছুই করা হয়নি। তবে একবার গুড় চান্নিসেডের সামনের দোকান উচ্ছেদ করা হলেও পরিণতি আরও ভয়াবহ রূপ নিয়েছে।
বুধহাটা বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে আহছান হাবিব, সোহাল আহম্মেদ, শরিফুল ইসলাম, শেখ হাসান আহমেদ, মামসুদুর রহমান গত ৫ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ জানাগেছে, বাজারের চাউল চান্নির পাশে যাতয়াতের পথ বন্ধ করে প্রশান্ত দত্ত ও জাহাঙ্গীর হোসেন ঘর করেছেন। ফলে বিভিন্ন গলিতে যাতয়াতের পথ বন্ধ হয়েগেছে।
অপরদিকে বাজারের গুড় চান্নিসেডের মুখে প্রতিবন্ধি ও তার পিতা তাহাজ্জত ঘর বেধে চা-পান বিক্রয় করতেন। অভিযোগ হলে সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করে উচ্ছেদ করেন। প্রতিবন্ধীকে উচ্ছেদ করা হলেও কিছুদিন যেতে না যেতেই ওই চান্নির মধ্যেই আলমগীর হোসেন হোটেল ও সাইফুল ইসলাম চা-পানের দোকার বসিয়েছেন। উচ্ছেদ করা দোকানের পাশে পানসুপারির দোকান ছিল, সেটি তখন ভাঙ্গা হয়নি। ফলে চান্নিটিতে এখন অবৈধ দখলের মহোৎসবের নজির স্থাপিত হয়েছে। এদিকে তরকারি চান্নিসেডের মধ্যে ও মুখে অবৈধভাবে বাসুদেব পরামনিক সেলুনের দোকান ও মামুন চা-পানের দোকান বসিয়ে দেদারছে ব্যবসা চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ব্যবসা করা হচ্ছে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মৌখিক ও লিখিত নোটিশ করলেও পরবর্তীতে আর কিছুই করা হয়নি। ফলে তারাও দেদারছে অবৈধ কারবার করে যাচ্ছে। এ ছাড়া বাজারের অসংখ্য স্থানে অবৈধ দখলের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ী, ক্রেতাসাধরণসহ এলাকার সচেতন মহল।

-এফএনএস

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET