মানবতা থেকে শুরু করে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজ বনায়নের জন্য দিনরাত কাজ করে যাওয়া এবং অন্যের মুখে হাসি ফোটানোর জন্য জীবনের সকল সুখ ত্যাগ করে নিরলস পরিশ্রম করে থাকেন এমনই এক প্রকৃতি প্রেমী সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ ও জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান মোঃ আল-আমীন সরকার ।
সারাদিন পরিশ্রম করে সবাই যখন বাড়ি ফিরে পরিবার পরিজন নিয়ে সময় কাটায় তখন এই মানুষটি নিজের আরাম আয়েশের কথা না ভেবে গভীর রাত পর্যন্ত জেগে চিন্তা করেন যে অর্থ আয় করলেন তার পুরোটাই ব্যয় করবেন সমাজ বিনির্মানে মানুষের কল্যাণ ও সবুজ বনায়নে।

পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পর থেকে নানা অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শুরু করেন পরিবেশের ভারসাম্য রক্ষায় সৌন্দর্যবর্ধনের কাজ। মানুষ সব সময় নতুন কে ভালোবাসে। তাই সিরাজগঞ্জ জেলার বৃক্ষের রাজা মাহবুব পলাশের থেকে বিভিন্ন্য বিরল ও মহা বিপন বৃক্ষ সংগ্রহ করে উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের বিভিন্ন স্থানে এই বৃক্ষ রোপন করেন।
চেয়ারম্যান মোঃ আল-আমীন সরকার তার ভবিষ্যত পরিকল্পনার কথা বলতে গিয়ে বলেন, গাছ লাগানোর এই নেশা অব্যাহত থাকবে।
Please follow and like us:









