১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




মানিকছড়িতে ভূমি জবরদখলের অভিযোগে থানায় মামলা

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১২ ২০২৫, ১৮:০৬ | 671 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ির মানিকছড়িতে জবরদখলের মাধ্যমে অন্যের জমি দখল, গাছ কাটাসহ মাটি ভরাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী তৌহিদুল ইসলাম গত ২৪ নভেম্বর মানিকছড়ি থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মানিকছড়ি উপজেলার ২০৮নং মানিকছড়ি মৌজার ওসমানপল্লী এলাকায় ৬৯১নং হোল্ডিয়ের ৬১৯নং দাগের প্রায় চার একর চল্লিশ শতক (৩য় শ্রেণির) জমির মালিক তৌহিদুল ইসলাম। তিনি ক্রয়সূত্রে এ ভূমির মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখলে আছেন। চাকরিগত কারণে তাকে প্রায়ই বাইরে থাকতে হয়—এ সুযোগে স্থানীয় বিল্লাল হোসেন, ওসমান গনি, নজরুল ইসলাম ও মানিক মিলে উক্ত জমি জবরদখলের উদ্দেশ্যে বাগান থেকে প্রায় ১ ট্রাক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
তৌহিদুল ইসলাম অভিযোগ করে বলেন,
দীর্ঘদিন ধরে তারা আমার বৈধভাবে ক্রয়কৃত জমি দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। গাছ কাটা ও মাটি ভরাটে বাধা দিলে তারা আমাকে হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি দেয়। আমি চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি; যেকোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে।
১২ ডিসেম্বর শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, জমির উপর নতুন রাস্তা তৈরির চিহ্ন, কাটা গাছের অবশিষ্টাংশ এবং বিল্লালের ছোট ভাই শ্রমিক নিয়ে জমিতে কাজ করছেন। শ্রমিকরা জানান, জমির প্রকৃত মালিক সম্পর্কে তারা নিশ্চিত নন; তারা বিল্লালের দিনমজুর হিসেবে কাজ করছেন।
অভিযুক্ত বিল্লাল হোসেন জানান,জমিটি আমার নয়। আমি ওসমান গনির কাছ থেকে লিজ নিয়েছি। গাছ কাটার বিষয়টি সঠিক নয়; এগুলো আগের কাটা, নতুন করে কিছু কাটি নাই।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মানিকছড়ি থানার এএসআই সৈয়দ আহমদ বলেন,তদন্তে প্রমাণ মিলেছে যে জমিটি তৌহিদুল ইসলামের বৈধ মালিকানাধীন। বিবাদীরা জোরপূর্বক দখলের উদ্দেশ্যে গাছ কাটা ও মাটি ভরাটের কাজ করছে। স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা চলছে, সমাধান না হলে মামলা আদালতে পাঠানো হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET