, , ,

শিরোনামঃ-




মোড়লগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০২ ২০২৬, ২২:৫৬ | 611 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি জয়নাল আবেদীনের বিরুদ্ধে চাঁদাবাজি ঘরবাড়ি ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বরাবর অভিযোগটি দায়ের করেন মোড়েলগঞ্জের খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া এলাকার হামেজ উদ্দিন হাওলাদারের ছেলে আব্দুল খালেক হাওলাদার।
অভিযোগে উল্লেখ করেন, জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি জয়নাল আবেদীন ১৫-২০ জন সন্ত্রাসী নিয়ে তার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে না পারায় দলীয় প্রভাব খাটিয়ে মব সৃষ্টি করে ঘরবাড়ি ভাঙচুর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। গ্রামের অনেকেই তার নির্যাতনের শিকার হয়েছে। ভয়ে তার বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। তাছাড়া সে বিএনপি’র সিনিয়র নেতাদের নামেও আপত্তিকর কথাবার্তা বলে। তার অসংলগ্ন কথাবাত্রা ও কর্মকাণ্ডে বিএনপি’র ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব ছাড়াও তিনি জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি সম্পাদক, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক, মোড়েলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এবং মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বরাবর আবেদনের অনুলিপি প্রেরণ করেছেন।
আবেদনে জয়নাল আবেদীনকে সন্ত্রাসী ও দাঙ্গাবাজ উল্লেখ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান ভুক্তভোগী আব্দুল খালেক হাওলাদার। দলীয় প্রভাব খাটিয়ে সে যাহাতে কারো উপর নির্যাতন জুলুম করতে না পারে এবং তার অত্যাচারের হাত হইতে এলাকার মানুষ নিরাপদে বসবাস করতে পারে সে লক্ষ্যে দলের সাংগঠনিক পদ হইতে অব্যাহতি দেওয়ার আবেদন জানান তিনি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET