২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শিরোনামঃ-




যশোরে পলিটেকনিক কলেজ ছাত্র ইসমাঈল গুলিবিদ্ধ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ১৩ ২০১৮, ২১:৪৬ | 840 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোর পলিটেকনিক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ইসমাঈল হোসেনকে দুর্বৃত্তরা গুলি করেছে। শনিবার সন্ধ্যায় শহরতলীর পুলেরহাট তেল পাম্পের সামনে তাকে গুলি করে। তিনি পুলেরহাট এলাকার শাহাবুদ্দিনের ছেলে। তার বাড়ি শহরতলীর কিশোর উন্নয়ন কেন্দ্র এলাকায়।

আহত ইসমাঈল হোসেন জানান, তিনি সন্ধ্যার দিকে বাড়ি ফিরছিলেন। পুলেরহাটের আকিজ তেল পাম্পের সামনে তিনজন ছেলে মোটরসাইকেলে এসে তার কাছ থেকে গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কি কারণে তাকে গুলি করা হয়েছে তা বলতে পারেননি ইসমাঈল হোসেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক কল্লোল কুমার সাহা বলেন, ইসমাঈলের মাজার ডান পাশে গুলিটি বিদ্ধ হয়েছে। তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি একেএম আজমল হোসেন জানান, ঘটনা শুনেছি। পুলিশ পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET