২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রাজশাহীতে আমবাগান থেকে বিপুল পরিমান ভারতীয় ইয়াবা জব্দ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ৩১ ২০২৫, ০০:৪৮ | 658 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে অভিযান চালিয়ে রাজশাহীর বাঘা সীমান্ত এলাকায় একটি আমবাগান থেকে ৩০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (১-বিজিবি)-এর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টায় রাজশাহী ব্যাটালিয়নের অধীনস্থ মীরগঞ্জ বিওপির সদস্যরা একটি আমবাগানের ভেতরে ব্যাপক তল্লাশি চালিয়ে গাছের গোড়ায় শিকড়ের ভেতরে লুকানো অবস্থায় ৩০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ করে।
জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়া শেষে বাঘা থানায় জমা দেওয়া হয়েছে।
মাদকের বিরুদ্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বিজিবি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET