৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রাজশাহীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ও ইয়াবা-সহ মাদক কারবারীকে গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৩ ২০২৫, ১৯:৪৬ | 659 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী নগরীর পবায় বিপুল পরিমান ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মোঃ আজমাল (৪৭) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় নগরীর পবা থানাধীন নওহাটা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ট্যাপেন্টাডল ও ৩৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ আজমাল, সে রাজশাহীর মোহনপুর থানাধীন তাহেরপুর পাকুড়িয়া গ্রামের মৃত বাদশা আলীর ছেলে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।
তিনি জানান, বুধবার সন্ধ্যা গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাজশাহী নগরীর পবা থানাধীন নওহাটা বাজার এলাকায় একজন মাদক কারবারী বিপুল পরিমান ট্যাপেন্টাডল ও ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৪০০ পিস ট্যাপেন্টাডল ও ৩৪ পিস মরন নেশা ইয়াবা ট্যাবলেট-সহ মোঃ আজমালকে গ্রেফতার করা হয়
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে নগরীর পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।#

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET