২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রাজশাহীর সীমান্তে বিপুল ভারতীয় মদ, এসকফ সিরাপ ও ট্যাবলেট জব্দ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৪ ২০২৬, ১৭:২৭ | 666 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, এসকফ সিরাপ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনে বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। বিকেল আনুমানিক ৪টার দিকে আলাইপুর বিওপি’র একটি আভিযানিক দল বাঘা থানার গোকুলপুর ৫ নম্বর বাঁধ এলাকায় অভিযান চালায়। কাঁশবনের ভেতরে লুকিয়ে রাখা একটি ব্যাগ তল্লাশি করে ১৫ বোতল ভারতীয় এসকফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত সিরাপ বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।
একই দিন রাত ৯টার দিকে শাহাপুর বিওপি’র নিয়মিত টহল দল কাটাখালী থানার শান্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৯৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে।
এ সময় রাত ৯টার দিকে চরমাজারদিয়া বিওপি’র সদস্যরা দামকুড়া থানার হারুপাড়া এলাকায় একটি কলাবাগানে অভিযান চালিয়ে ৩৩ বোতল ভারতীয় মদ জব্দ করে।
পরে রাত সাড়ে ৯টার দিকে তালাইমারী বিওপি’র আরেকটি দল মতিহার থানার চরসাতবাড়িয়া এলাকায় পদ্মার চরের ঝাউবনে একটি ব্যাগে লুকানো অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
সর্বশেষ রাত সাড়ে ১১টার দিকে সোনাইকান্দি বিওপি’র টহল দল দামকুড়া থানার বেড়পাড়া এলাকা থেকে ৬১ বোতল ভারতীয় এসকফ সিরাপ জব্দ করে। এ সিরাপগুলোও দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে।
বিজিবি-১ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত অন্যান্য মাদকদ্রব্য কাটাখালী, দামকুড়া ও মতিহার থানায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET