২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রাজশাহী নগরীতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সনেট গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ২৭ ২০২৫, ০২:২২ | 681 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (আজ) রাত সাড়ে ১১টার দিকে নগরীর সাধুর মোড় এলাকায় পুলিশ দেখে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে তাকে গ্রেফতার করেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলামের দিকনির্দেশনায়, ওসি তদন্ত (ইন্সপেক্টর), মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে এসআই করিম, এসআই মহিউদ্দীন ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতার মোঃ আল-মামুন সনেট (৩৮), তিনি নগরীর বোয়ালিয়া থানার কেদুর মোড় (বাসার রোড) এলাকার মোঃ আসলাম আলীর ছেলে। বর্তমানে তিনি সাধুর মোড় এলাকায় ভাড়া করা বাসায় পরিবার নিয়ে বসবাস করেন।
সনেটের পরিবার সূত্রে জানা গেছে, তিনি মাদকাসক্ত এবং সে তার পিতা, ভাই ও বোনের ওপর বিভিন্ন সময় নানা ধরণের অত্যাচার ও নির্যাতন করে থাকেন। এছাড়া সনেট চাইনিজ কুড়াল দিয়ে নিজের ছোট ভাইকে কুপিয়ে গুরুতর আহত করার মামলার পলাতক আসামি ছিলেন।
জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম, নিজের ছোট ভাইকে কুপিয়ে গুরুতর আহত করা মামলার পলাতক আসামি সনেট। গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন ধরে পালিয়ে ছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET