১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রাজশাহী নগরীতে নারী-সহ ৩ কারবারি গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ৩১ ২০২৫, ০০:৩৭ | 665 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলপুকুর ও বায়ালিয়া থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোছাঃ নাছিমা খাতুন ওরফে তুফানী (৫৫), সে নগরীর বেলপুকুর থানার ভড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা। মোঃ সাইফুল ইসলাম (৩২), সে সাইফুল সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার বাসিন্দা। বর্তমানে বোয়ালিয়া থানার ভাটাপুকুর এলাকায় বসবাস করে, ও মোঃ ইমরান নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর বাকির মোড় এলাকার বাসিন্দা।
মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, সোমবার সন্ধ্যায় বেলপুকুর থানার ভড়য়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তুফানীকে আটক করা হয়। রবিবার (২৮ ডিসেম্বর) রাতে বোয়ালিয়া থানার উপ-শহর পুলিশ ফাঁড়ির চেকপোস্ট থেকে সাইফুলকে ইয়াবা ও ট্যাপেন্টাডল-সহ আটক করা হয়। একইদিন মহানগর ডিবি পুলিশ রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকা থেকে ট্যাপেন্টাডল-সহ ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা, ১৪ পিস ইয়াবা এবং ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে মাদক কারবারীরা স্বীকার করে জানায়, মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদক কাছে রেখেছিল তারা।  এ ব্যপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে  তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET