১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • রাসিক মেয়র পদে রবিউল আলম মিলুকে চায় মহানগর বিএনপির একাংশ




রাসিক মেয়র পদে রবিউল আলম মিলুকে চায় মহানগর বিএনপির একাংশ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৪ ২০২৬, ২২:৫০ | 675 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মহানগরীতে বিএনপির নেতাকর্মীদের একাংশের দাবি, দলীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা ও তিনবারের নির্বাচিত কাউন্সিলর মোঃ রবিউল আলম মিলুকে আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে দেখতে চান তারা।
দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ষষ্টিতলা এলাকার বাসিন্দা ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ১৩ নম্বর ওয়ার্ডের তিনবারের নির্বাচিত কাউন্সিলর রবিউল আলম মিলু বর্তমানে রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
গত ২২ জুলাই ২০২৪ তাকে বোয়ালিয়া থানা পুলিশ আটক করে। পরে ৭ আগস্ট ২০২৪ তিনি জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয় বলে জানা গেছে। বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জেরে তাকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের সময় অসদাচরণ ও শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দলীয় সূত্র দাবি করেছে, তার বিরুদ্ধে বর্তমানে ১২টি রাজনৈতিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘ সময় কারাবাস করেছেন।
রবিউল আলম মিলুর রাজনৈতিক জীবনের দিকে তাকালে দেখা যায়, তিনি ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত বোয়ালিয়া থানা যুবদলের সভাপতি এবং পরবর্তীতে বোয়ালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা তিনবার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়ে প্রায় ১৭ বছর দায়িত্ব পালন করেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন এবং সে সময় পুলিশি নির্যাতনের শিকার হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
রাজশাহী মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তরুণ নেতাকর্মীদের মধ্যে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে বলে দাবি করেছেন দলীয় নেতা-কর্মীরা। তাদের ভাষ্য, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং সাধারণ মানুষের পাশে থাকার কারণে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন।
দলীয় একাধিক নেতা জানান, ২০২৫ সালের নভেম্বর মাসে তিনি মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে তাকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের হাইকমান্ড।
রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে বর্তমানে আলোচিত নামগুলোর মধ্যে রবিউল আলম মিলুও অন্যতম। আসন্ন নির্বাচনে তার রাজনৈতিক ভূমিকা কী হবে, তা নিয়ে এখনই নিশ্চিত কিছু বলা না গেলেও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের প্রত্যাশা—দল তাকে মেয়র পদে মনোনয়ন দেবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET