, , ,

শিরোনামঃ-




লাকসাম উপজেলা তরুণ দলের কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ১৯ ২০১৮, ২০:১৯ | 880 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মো:আব্দুর রহিম বাবলু, কুমিক প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দল লাকসাম উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। কুমিল্লা জেলা তরুণ দলের সভাপতি কাজী মনজু মোর্শেদ, সাধারন সম্পাদক মোঃ এমরানুল হক খোকন স্বাক্ষরিত এবং জেলা সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ সাইমুন রহমান রকির সুপারিশক্রমে লাকসাম উপজেলার তরুণ দলের এ কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে ওয়াহিদুন নবি সবুজকে সভাপতি, মোঃ আসাদ হোসাইন সাধারন সম্পাদক এবং মোঃ নুরুল আলম মজুমদারকে সিনিয়র সহ-সভাপতি,মোঃ ফারুক হোসেনকে সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাইফুল ইসলাম জিকুকে সাংগঠনিক সম্পাদক করে ২০১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে।
নব-গঠিত লাকসাম উপজেলা জাতীয়তাবাদী তরুণ দলের নেতৃবৃন্দ লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক হাজী এসএম তাজুল ইসলাম খোকনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন। একই সাথে নব ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দল লাকসাম উপজেলার অধীনস্থ সকল ইউনিয়ন খুব শীঘ্রই কমিটি গঠন করা হবে এবং কারারুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ বিএনপি ঘোষিত সকল আন্দোলন সংগ্রামে রাজপথে অগ্রনী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET